হোম > চাকরি > সরকারি

পে-স্কেলের টাকার ব্যবস্থা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করে গেছে অন্তর্বর্তী সরকার। ফলে ভবিষ্যতে নির্বাচিত সরকার এ সিদ্ধান্ত সহজে পরিবর্তন করতে পারবে না, যদিও বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে।’

মঙ্গলবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের আর্থিক ব্যবস্থাপনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার পরবর্তী প্রশাসনের জন্য তুলনামূলক স্বস্তিদায়ক অর্থনৈতিক ভিত্তি রেখে যেতে কাজ করছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর যে নড়বড়ে অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল, তা দেড় বছরের চেষ্টায় অনেকটাই স্থিতিশীল করা সম্ভব হয়েছে।’

গণভোট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘সরকার গণভোট আয়োজনের জন্য বাজেটে বরাদ্দ রেখেছে, তবে কোনো নির্দিষ্ট ফলাফলের পক্ষে নয়।’ গণভোট আয়োজনের কারণে এবারের নির্বাচনী ব্যয় আগের তুলনায় বেশি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘আগের সরকারের নেওয়া বেশ কিছু অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করে দেওয়ায় সাময়িকভাবে কর্মসংস্থান কমেছে।

ভবিষ্যতে এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, তবে দীর্ঘ মেয়াদে অর্থনীতির ভারসাম্য রক্ষায় এসব সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল।’

কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ৯৯ ভাষা প্রশিক্ষক নিয়োগ

৬৮ পদে তথ্য অধিদপ্তরে নিয়োগ

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে নিয়োগ

শ্রম অধিদপ্তরে ৬৯ পদে নিয়োগ

মেট্রোরেলে নিয়োগ বিজ্ঞপ্তি, ২৩ এপ্রিল শেষ

বিআইডব্লিউটিএতে চাকরি, শেষ তারিখ ২৩ এপ্রিল

এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, শেষ ৩১ মার্চ

পিএসসিতে নন-ক্যাডারে ৪৪টি পদে নিয়োগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৬৮ পদে চাকরি