হোম > চাকরি > সরকারি

১০৩৫ কর্মী নেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন ফি কত?

চাকরি ডেস্ক

ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)। প্রতিষ্ঠানটি ‘শিক্ষানবিশ লাইনম্যান’ পদে ১০৩৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই এসএসসি অথবা সমমান পাস হতে হবে। আবেদন ফি ২০০ টাকা।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য:

— কেবলমাত্র শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে।

— শারীরিক পরীক্ষার তারিখ: ১৯ মে ২০২৬ তারিখ সকাল ৯টা

— আবেদন পদ্ধতি: সরাসরি

— চাকরির ধরন: অস্থায়ী

— প্রার্থীর ধরন: পুরুষ

— কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে

— বয়স: ১৯ মে ২০২৬ তারিখ ১৮-২১ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ২০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার/ক্রসড পোস্টাল অর্ডার আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনকারীকে নিজ জেলার পার্শ্বে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও চাহিত কাগজপত্রসহ উপস্থিত হতে হবে।

পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে শিক্ষানবিশ লাইনম্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফরম দেখতে ক্লিক করুন

কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

পায়রা বন্দরে চাকরি, আবেদন শেষ ২০ মে

এসএসসি পাসে জীবন বীমা করপোরেশনে চাকরি

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে নিয়োগ, আবেদন শেষ ১১ মে

বাংলাদেশ ব্যাংকে ১২৬ পদে নিয়োগ

গ্যাস ট্রান্সমিশন কোম্পানিতে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি

মন্ত্রিপরিষদ এবং এর আওতাধীন বিভাগে চাকরি, পদ ৭৫

অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ দেবে ১২২ জনকে

বাংলাদেশ ব্যাংকের অধীনে গাজীপুরে ২৪ পদে ১২৬ জন নিয়োগ

মন্ত্রিপরিষদ বিভাগে চাকরি, অনলাইন ছাড়া আবেদন নয়