হোম > চাকরি > সরকারি

চলতি মাসেই ৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সব প্রক্রিয়া ঠিকঠাক থাকলে জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই এই বিসিএসের চূড়ান্ত সুপারিশ করা হতে পারে। তিন ধাপের দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে এখন কেবল মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত তালিকায় নাম দেখার অপেক্ষা।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘আমরা বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছি। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে আমরা রেকর্ড সময়ে দিয়েছি। বর্তমানে মৌখিক পরীক্ষা চলছে। আমাদের লক্ষ্য হচ্ছে চলতি জানুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা, যাতে কয়েক হাজার যোগ্য প্রার্থী দ্রুত কর্মজীবনে প্রবেশ করতে পারেন।’

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৬ জন প্রার্থী আবেদন করেছিলেন। এর মধ্যে দেশের বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত পরীক্ষায় সশরীর অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন।

প্রিলিমিনারি বাছাইয়ের পুনর্মূল্যায়িত ফলাফল অনুযায়ী মোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী দ্বিতীয় ধাপ অর্থাৎ, লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। পরবর্তীতে ২০২৫ সালের ২৭ নভেম্বর প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ ব্যক্তিদের মধ্য থেকে কারিগরি ত্রুটি সংশোধনের পর চূড়ান্তভাবে ৪ হাজার ৫০ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন।

বাংলাদেশ পুলিশে ‘সার্জেন্ট’ পদে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩য় থেকে ২০তম গ্রেডে নিয়োগ

পিএসসিতে নন-ক্যাডারে সরাসরি ৪৪ পদে নিয়োগ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

কনস্টেবল পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

সড়ক ও জনপথ অধিদপ্তরে ১৮৮ পদে নিয়োগ

নন-ক্যাডার ৬৭ পদে সরাসরি নিয়োগে পিএসসির বিজ্ঞপ্তি

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, শেষ তারিখ ২ এপ্রিল

তুলা উন্নয়ন বোর্ডে ৩৪ পদে চাকরি