হোম > চাকরি > সরকারি

শিল্প মন্ত্রণালয়ে ৩৩ জনের চাকরির সুযোগ

চাকরি ডেস্ক

চাকরির সুযোগ এসেছে শিল্প মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

অধিদপ্তরের ৯ ক্যাটাগরির শূন্য পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১০ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৭ ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

পদগুলো হলো সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ডুপ্লিকেটিং মেশিন অপারেটর (ফটোকপি অপারেটর), রেকর্ড সর্টার, অফিস সহায়ক ও নৈশপ্রহরী।

১৮-৩২ বছর বয়সি যেকোনো যোগ্য প্রার্থী এসব পদে আবেদন করতে পারবেন। ১-৫ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা, ৬-৯ নম্বর পদের জন্য ৫৬ টাকা।

আগ্রহী প্রার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ২৫ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

টেলিযোগাযোগ অধিদপ্তরে ৩১ পদে চাকরি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ২৪ জনের চাকরি

কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে ৯৯ ভাষা প্রশিক্ষক নিয়োগ

৬৮ পদে তথ্য অধিদপ্তরে নিয়োগ

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে নিয়োগ

শ্রম অধিদপ্তরে ৬৯ পদে নিয়োগ

মেট্রোরেলে নিয়োগ বিজ্ঞপ্তি, ২৩ এপ্রিল শেষ

বিআইডব্লিউটিএতে চাকরি, শেষ তারিখ ২৩ এপ্রিল

এনটিআরসিএর নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি, শেষ ৩১ মার্চ