হোম > সাহিত্য সাময়িকী

নজরুল আবৃত্তি পরিষদের নতুন নেতৃত্বে শায়লা ও জাবের

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে শায়লা আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আল জাবের নির্বাচিত হয়েছেন। নবগঠিত এ কমিটি ৩ অক্টোবর ২০২৬ থেকে ২০২৮ সালের ২ অক্টোবর পর্যন্ত দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার সংগঠনের প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নজরুল সাহিত্যের আবৃত্তি চর্চার অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ। ২০১০ সালের ২ জুন প্রতিষ্ঠিত এই সংগঠনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য ও সৃষ্টিকে আবৃত্তির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আবৃত্তিচর্চাকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার উদ্দেশ্যে এই নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহসভাপতি ড. আব্দুর রহমান রকিব, সহকারী সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক আহমদ মঈনুদ্দীন, অর্থ সম্পাদক মাফরুজা আক্তার সেতু, অনুষ্ঠান সম্পাদক শান্ত ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক নোমান বাশার এবং আন্তর্জাতিক সম্পাদক শুয়াইব জিবরান আহমেদ।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন নাসিম আহমেদ, মুহাম্মাদ ইউসুফ ও অতন্দ্রিলা আহমেদ।

বাংলা সাহিত্যের ইতিহাস আবিষ্কারে আবদুল করিম সাহিত্যবিশারদ

কেউ থাকতে বলল না

জুলাইয়ের অভিঘাত ও আমাদের শিল্প-সাহিত্য

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার: সেপ্টেম্বর-আশ্বিন-রবিউস সানি

মক্কার গ্র্যান্ড মসজিদ পাঠাগারে দুর্লভ পাণ্ডুলিপির প্রদর্শনী

পর্দার জৌলুস বনাম ইতিহাসের বাস্তবতা

সেপ্টেম্বর-রবিউস সানি-আশ্বিন: মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

খলিফা ওমরের অর্থ ব্যবস্থাপনায় বায়তুল মাল

কৃষিকাজ ও সেচব্যবস্থার আধুনিকায়ন

আইনে জালুতের যুদ্ধ: পাল্টে দিয়েছিল ইতিহাসের গতিপথ