হোম > সাহিত্য সাময়িকী > বাংলার ইতিহাস

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার: সেপ্টেম্বর-আশ্বিন-রবিউস সানি

সাহিত্য ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫ : সংগীতশিল্পী ফরিদা পারভীন মৃত্যুবরণ করেন। লালনগীতির জন্য তিনি ‘লালনকন্যা’ ও ‘লালনসম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত। লালনগীতিকে জনপ্রিয় করে তোলার পাশাপাশি আধুনিক ও দেশাত্মবোধক গানেও তিনি খ্যাতি অর্জন করেন। একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেন। নাটোরের সিংড়া উপজেলায় তার জন্ম।

১৩ সেপ্টেম্বর ১৯০৪ : প্রখ্যাত সাহিত্যিক, ভ্রামণিক ও বহুভাষাবিদ সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেন। ভ্রমণকাহিনি, ছোটগল্প, উপন্যাস ও রম্যরচনার জন্য তিনি বাংলা সাহিত্যে বিশেষ স্থান অর্জন করেন। তিনি নরসিংহ দাস পুরস্কার, আনন্দ পুরস্কার এবং মরণোত্তর একুশে পদক লাভ করেন। ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।

১৩ সেপ্টেম্বর ২০১৩ : ‘নবাব সিরাজউদ্দৌলা’ ও ‘মুকুটহীন নবাব’ নামে খ্যাত অভিনেতা আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। ৫২ বছরের অভিনয়জীবনে তিনি পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। একুশে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন। ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুরের মেলান্দহ উপজেলার সরুলিয়া গ্রামে জন্মেছেন তিনি।

১৪ সেপ্টেম্বর ২০২০ : চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু মৃত্যুবরণ করেন। বাংলা চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের জন্য তিনি বিশেষ পরিচিত। প্রায় ৫০০ চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতা মঞ্চ, বেতার ও টেলিভিশনেও দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৯৫৫ সালের ১ জানুয়ারি ঢাকায় তার জন্ম।

১৫ সেপ্টেম্বর ২০০৬ : ভাস্কর নিতুন কুণ্ডু মৃত্যুবরণ করেন। তিনি ‘শাবাশ বাংলাদেশ’ ও ‘সার্ক ফোয়ারা’সহ দেশের বিখ্যাত ভাস্কর্যের স্থপতি এবং আসবাবপত্র নির্মাণ প্রতিষ্ঠান অটবির প্রতিষ্ঠাতা। তিনি একুশে পদক লাভ করেন। ১৯৩৫ সালের ৩ ডিসেম্বর দিনাজপুরে তার জন্ম।

১৮ সেপ্টেম্বর ২০২০ : বিপ্লবী আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ও হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী মৃত্যুবরণ করেন। কওমি মাদরাসার সরকারি স্বীকৃতি আদায়ে তিনি নেতৃত্ব দেন। ২০১৩ সালে হেফাজতের নেতৃত্বে ঈমান ও দেশরক্ষার শাপলা আন্দোলনের সূচনা হয়েছিল তার হাতে। ১৯৩০ সালের ৫ এপ্রিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পাখিয়ারটিলা গ্রামে তার জন্ম।

১৮ সেপ্টেম্বর ১৯৫৬ : প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক মোতাহের হোসেন চৌধুরী মৃত্যুবরণ করেন। তিনি ‘বুদ্ধির মুক্তি আন্দোলন’ ও ঢাকার মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। পরিশীলিত গদ্যের এই লেখক বিভিন্ন গুরুত্বপূর্ণ বই বাংলায় অনুবাদ করেন। ১৯০৩ সালের ১ এপ্রিল তৎকালীন নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে জন্মেছেন তিনি।

১৯ সেপ্টেম্বর ১৯৮৭ : লোকসাহিত্য সংগ্রাহক ও লোকসাহিত্যবিশারদ মুহম্মদ মনসুর উদ্দিন মৃত্যুবরণ করেন। লালনসহ বাংলার লোকসংগীত ও লোকসাহিত্যের বিপুল সংগ্রহ ও সংরক্ষণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ১৯০৪ সালের ৩১ জানুয়ারি পাবনার সুজানগর উপজেলার মুরারীপুর গ্রামে তার জন্ম।

গ্রন্থনা : সাহিত্য সাময়িকী টিম

বাংলার আদি মুসলিম স্থাপত্য

বাংলার জাহাজশিল্পের বিশ্ববাজার ও ব্রিটিশ আমলে ধ্বংস

সেপ্টেম্বর-আশ্বিন-রবিউস সানি: বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার

সেপ্টেম্বর-ভাদ্র-রবিউল আউয়াল: বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার

সিলেটের মহররম বিদ্রোহের ইতিহাস

আগস্ট/সেপ্টেম্বর-ভাদ্র-রবিউল আউয়াল

উপনিবেশ ও স্বাধীনতা-উত্তরকাল

জয়ন্তী রাজ্যের জয়ন্তীপুর

বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার

বাংলাদেশের কালচারাল ক্যালেন্ডার, আগস্ট-ভাদ্র-রবিউল আউয়াল