হোম > জাতীয়

এ ভূখণ্ড কখন বাসযোগ্য হবে, অপ্রতিম হত্যার পর আহমাদুল্লাহর প্রশ্ন

আমার দেশ অনলাইন

শায়খ আহমাদুল্লাহ ও কুমিল্লায় নিহত অপ্রতিম

পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণ ও হত্যার ঘটনা এবং কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই শিশু অপ্রতিমের হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘পাবনার দশ বছরের শিশু কামরুন্নাহার কলির ধর্ষণ ও হত্যা এবং কক্সবাজারে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার রেশ না কাটতেই শিশু অপ্রতিমের হৃদয়বিদারক ঘটনায় সারা দেশ স্তম্ভিত।’

তিনি প্রশ্ন করেন, ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কলি ও অপ্রতিমের বাবা-মাসহ প্রিয়জন হারানো সব মানুষের সুবিচার কামনা করে শায়খ আহমাদুল্লাহ বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্কৃতি গড়ে উঠতে হবে এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হতে হবে।

তিনি বলেন, ‘আমরা তেমন বাংলাদেশের স্বপ্ন দেখি।’

সামাজিক মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্রকে সুসংহত করতে কর আইনজীবীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

জুলাই সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

চব্বিশের শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে রাষ্ট্রের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

২৩ সেপ্টেম্বরের ছুটি কারা পাবেন, কারা পাবেন না

রাজধানীতে ককটেল বিস্ফোরণ কাদের ইশারায়, জানাল ডিবি

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন

কবে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালেন ইসি মাছউদ

রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাক্ষাৎ