হোম > জাতীয়

আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

আমার দেশ অনলাইন

আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রকাশিত ‘আইনের শাসন সূচক ২০২৬’-এ ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৩তম। উন্নতি সত্ত্বেও দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার অনেক দেশের চেয়ে পিছিয়ে রয়েছে দেশটি। একই সঙ্গে বাংলাদেশের স্কোর বৈশ্বিক গড়ের নিচে রয়েছে।

সূচকে বাংলাদেশের স্কোর ০.৩৯, যেখানে বৈশ্বিক গড় ০.৫৫। তবে এ বছর আইনের শাসন সূচকে বিশ্বের ১৫তম শীর্ষ অগ্রগতি অর্জনকারী দেশ হয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অগ্রগতির দিক থেকে শীর্ষে রয়েছে দেশটি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আইনের শাসনে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এ অঞ্চলে শীর্ষে রয়েছে নেপাল। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ভারত। বাংলাদেশের পেছনে রয়েছে শুধু পাকিস্তান ও আফগানিস্তান।

আফ্রিকার বেশ কয়েকটি দেশও সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এর মধ্যে ঘানা ৬২তম, কেনিয়া ১০০তম, লাইবেরিয়া ১০৩তম, সিয়েরা লিওন ১১০তম, নাইজেরিয়া ১২০তম এবং জিম্বাবুয়ে ১২২তম স্থানে রয়েছে।

বিশ্বের দেশগুলোর মধ্যে আইনের শাসনে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের দেশগুলো। সূচকের শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন ও লুক্সেমবার্গ।

মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারে পিছিয়ে বাংলাদেশ

সূচকে আটটি মানদণ্ডের ভিত্তিতে দেশগুলোর আইনের শাসন মূল্যায়ন করা হয়েছে। এগুলো হলো—সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি, মুক্ত সরকার, মৌলিক অধিকার, শৃঙ্খলা ও নিরাপত্তা, বিধি-বিধানের প্রয়োগ, দেওয়ানি বিচার এবং ফৌজদারি বিচার।

আটটি মানদণ্ডের মধ্যে তিনটিতে বাংলাদেশের উন্নতি হয়েছে। এগুলো হলো সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা, দুর্নীতির অনুপস্থিতি এবং বিধি-বিধানের প্রয়োগ। বাকি পাঁচটি মানদণ্ডে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে।

মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশের অবস্থা সবচেয়ে দুর্বল। এ খাতে ০.৩১ স্কোর নিয়ে ১৪৩টি দেশ ও বিচারব্যবস্থার মধ্যে ১৩৩তম স্থানে রয়েছে বাংলাদেশ। দেওয়ানি বিচারেও দেশটির অবস্থান দুর্বল। ০.৩১ স্কোর নিয়ে এ খাতে বাংলাদেশের অবস্থান ১৩২তম। এই মানদণ্ডে আন্তর্জাতিক আইনের অধীনে মৌলিক মানবাধিকার সুরক্ষার চিত্র মূল্যায়ন করা হয়।

মুক্ত সরকার ও নিরাপত্তায় তুলনামূলক ভালো অবস্থান

বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থান মুক্ত সরকার মানদণ্ডে। এ খাতে ০.৪২ স্কোর নিয়ে ১২৮তম স্থানে রয়েছে দেশটি। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা মানদণ্ডে ০.৫৬ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১১৪তম। এই মানদণ্ডে ব্যক্তি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সমাজের কার্যকারিতা পরিমাপ করা হয়।

বিধি-বিধানের প্রয়োগ বা নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা মানদণ্ডে ০.৫৬ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১১৪তম। ফৌজদারি বিচারে ০.৩৪ স্কোর নিয়ে ১১৯তম স্থানে রয়েছে দেশটি।

ঘুষ, অনুচিত প্রভাব ও সরকারি সম্পদের অপব্যবহারের মাত্রা পরিমাপ করা ‘দুর্নীতির অনুপস্থিতি’ মানদণ্ডে বাংলাদেশের স্কোর ০.৩৪, অবস্থান ১১৯তম। অন্যদিকে আইনি জবাবদিহিতা পরিমাপক ‘সরকারি ক্ষমতার ওপর সীমাবদ্ধতা’ মানদণ্ডে ০.৩৮ স্কোর নিয়ে ৯৪তম স্থানে রয়েছে বাংলাদেশ।

সূচকের সামগ্রিক চিত্রে বাংলাদেশের অবস্থানের উন্নতি দেখা গেলেও মৌলিক অধিকার ও দেওয়ানি বিচারসহ পাঁচটি মানদণ্ডে অবনতি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশটির দুর্বলতাগুলো তুলে ধরেছে।

প্রধানমন্ত্রীর সফরের সময় টোকিওতে থাকবেন না বাংলাদেশের রাষ্ট্রদূত

বৈশ্বিক ক্ষুধা সূচকে এগিয়েছে বাংলাদেশ, পিছিয়েছে পাকিস্তান

জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: দুলু

বাঁওড়ের উন্নয়ন ও জেলেদের জীবিকা সমৃদ্ধ করতে ৪৭ কোটি টাকার প্রকল্প

রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিদের মৃত্যু, মন্ত্রণালয়ের জবাবদিহি দাবি

হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেল বিমানের ফ্লাইট

সাজেকে ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে ইউপিডিএফ, জানাল আইএসপিআর

উচ্চতর গ্রেডের বৈষম্য দূর করতে সরকারকে দুই মাসের সময় দিলেন মাধ্যমিক শিক্ষকরা

রিয়াদে বিমানবন্দরে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

হাসপাতালে ভর্তি স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান