হোম > জাতীয়

শিশুর অধিকার রক্ষায় সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুর অধিকার রক্ষায় নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকারগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিশুবান্ধব সরকার। শিশুদের মতামত ও অধিকারকে প্রাধান্য দিয়ে বিভিন্ন কার্যক্রমে তাদের সম্পৃক্ত করা হচ্ছে। নারী ও শিশুর সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাহলেই দেশ আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হয়েছে। ইতোমধ্যে এতে ১ লাখ ৪৫ হাজার শিশু বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে।

তিনি বলেন, শিশুদের শুধু পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। খেলাধুলা, গান, কবিতা আবৃত্তি ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করতে হবে। এ বিষয়ে অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান, এমপি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে আমন্ত্রিত অতিথিরা শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক তিন দিনব্যাপী ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। বৃহস্পতিবার ছিল এ আয়োজনের সমাপনী দিন।

আবাসিক এলাকায় নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ

পাঁচ বছরে ২ কোটি মানুষকে চক্ষুসেবা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৪৯তম বিশেষ বিসিএসে ৬৫১ জনের নিয়োগ, যোগদান ১২ অক্টোবর

বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নিতে হবে: আইনমন্ত্রী

বন্দর ব্যবস্থাপনা ও বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দ্রুত বিচারের আশ্বাস

কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হৃদ্‌রোগীর দ্রুত চিকিৎসায় কার্ডিয়াক অ্যাম্বুলেন্স নেটওয়ার্কের প্রস্তাব স্বাস্থ্য প্রতিমন্ত্রীর