হোম > জাতীয়

সরকারের ৫ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

বিএনপির সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ছাড়াও প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সেই ধারাবাহিকতায় সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই করবে না হুথিরা: ট্রাম্প

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী

জনসমর্থন না থাকায় নাশকতা করছে আ.লীগের দোসররা: রেল প্রতিমন্ত্রী

বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিলেন জুলাই যোদ্ধা শফিকুর

গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে নিয়ে যা বলল পুলিশ

বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামী বিয়ে না করার শর্তে পেনশন পাবেন আজীবন

কমলাপুরে যাত্রীবাহী ট্রেনে আগুন

জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

হার্টের রিংয়ে সিন্ডিকেট, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান