হোম > জাতীয়

ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন ফারজানা ইয়াসমিন, আইসিইউতে ২

মাইলস্টোন ট্র্যাজেডি

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ২১ জুলাই থেকে চিকিৎসারতদের মধ্য থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ফারজানা ইয়াসমিন (৪৫)। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। এ ঘটনায় এখনও আইসিইউতে ভর্তি আছেন দুইজন।

বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

তিনি বলেন, মঙ্গলবার আইসিইউতে ছিল তিন জন দগ্ধ রোগী। তবে তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটে এখনো ৩২ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে তিন জন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে আর এর চেয়ে কম গুরুতর সাত জন রয়েছেন সিভিয়ার ক্যাটাগরিতে। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত তিন দিনে নতুন করে কোনও মৃত্যু হয়নি।

ডা. নাসির উদ্দিন বলেন, ৩২ জনের ১৪ জন শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকিরা স্টেবল রয়েছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত সব রোগীর একাধিকবারসহ সব মিলিয়ে ১৫৮টি ছোট-বড় অপারেশন করা হয়েছে। এছাড়া বিমান দুর্ঘটনায় এখন থেকে আর বার্ন ইনস্টিটিউটে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে না। প্রেস রিলিজের মাধ্যমে প্রতিদিনের আপডেট জানিয়ে দেওয়া হবে বলেও জানান ইনস্টিটিউটের পরিচালক।

শিক্ষা খাতে বরাদ্দ বাড়ালেও সরকার প্রতিশ্রুতি থেকে এখনো দূরে: রাশেদা কে. চৌধুরী

চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ী এলাকায় হচ্ছে প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল

বিএনপির রাজনীতি মানুষের পাশে দাঁড়ানো ও দেশকে এগিয়ে নেওয়া

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক এমপি হাসানাত আব্দুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

প্রত্যর্পণের প্রস্তাব তৈরি হচ্ছে, ইন্টারপোলকে জানাল বাংলাদেশ

সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক