হোম > জাতীয়

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত, আহত ১

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক শিক্ষার্থী নিহত ও আরেক ব্যক্তি আহত হয়েছেন। নিহত খায়রুল হোসেন কামরুল (২০) ভাষানটেক সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হন মো. ইয়াসিন (২৭)। দুজনই একই মোটরসাইকেলে চলাচল করছিলেন।

মাহাদি ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, শনির আখড়া এলাকা দিয়ে যাওয়ার সময় একটি মুরগিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি পড়ে যায়। এতে উভয়ই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খায়রুল হোসেন মারা যান। আহত ইয়াসিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত খায়রুল হোসেন কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়া গ্রামের মো. হারুন অর রশীদের ছেলে। পড়াশোনার জন্য তিনি ভাষানটেকে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী

বাড়ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্মানি

তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

অর্থনীতি-বাণিজ্যে সহযোগিতা বাড়াতে তারেক রহমান ও এরদোয়ানের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তন নিশ্চিতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন ড. খলিল

হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সাইডলাইন বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক