হোম > জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাসস

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে আজ পৃথক বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূত। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. খলিলুর রহমানের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জাতিসংঘ-সংক্রান্ত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন।

অন্য এক পৃথক বৈঠকে ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিপক্ষীয় ও জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ৩ সন্ত্রাসীকে শনাক্ত করে মামলা: সাদিক কায়েম

ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন তাকী উসমানী

টেকনাফে নিহত সেনা সদস্য তিতাসের পরিবারকে সেনাপ্রধানের আর্থিক সহায়তা

শ্রমিকদের জন্য যৌক্তিক মজুরি নির্ধারণে সরকার আন্তরিক: মাহদী আমিন

নড়াইলের রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অপচেষ্টা বন্ধের আহ্বান

ফায়ার সার্ভিসের বক্তব্য বিকৃত বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন না করার আহ্বান

কর্মসংস্থানের চাহিদাভিত্তিক শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

সোমবার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশের সব বেসরকারি স্কুল ও কলেজের জন্য জরুরি নির্দেশনা

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের মহাসচিবের সঙ্গে চিফ হুইপের বৈঠক