হোম > জাতীয়

রাষ্ট্রীয় সকল সুবিধায় ইমাম-খতিবদের ১০ দাবি

জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের সেমিনার

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রীয় সকল সুবিধায় ইমাম-খতিবদের ‘প্রথম অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি’ ঘোষণাসহ দশ দাবি জানিয়েছে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ আয়োজিত ‘ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইমাম ও খতিবদের ভূমিকা’ শীর্ষক সেমিনার থেকে সংগঠনটি এ দাবি জানায়।

জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উত্থাপিত দাবিগুলো হলো-

দাবি-১: জাতীয় মানসম্মত বেতন কাঠামো ও সমতা নিশ্চিতকরণ। প্রতিটি ইমাম, খতিব ও মুয়াজ্জিনের জন্য জাতীয়ভাবে একীভূত বেতন কাঠামো প্রণয়ন করতে হবে এবং এটিকে ন্যূনতম জাতীয় বেতন স্কেলের সাথে সমান মর্যাদা দিতে হবে।

দাবি-২: সুদমুক্ত আবাসন ঋণ (হাউজিং সাপোর্ট)। ইমাম-খতিবদের আবাসন সংকট সমাধানে ওয়াকফ ফান্ড বা সরকারি সহযোগিতায় সুদমুক্ত গৃহঋণ চালু করতে হবে।

দাবি-৩: মসজিদের ইউটিলিটি বিল হ্রাস। বিদ্যুৎ-পানি-গ্যাসকে ‘ধর্মীয় স্থাপনা’ ক্যাটাগরি ঘোষণা করে বিশেষ ছাড় ও বিল কমানোর ব্যবস্থা নিতে হবে।

দাবি-৪: বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্ড প্রদান। ইমাম-খতিব এবং তাঁদের পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্যসেবা কার্ড প্রবর্তন করতে হবে।

দাবি-৫: সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার নিশ্চিত। শিক্ষা-স্বাস্থ্য-সামাজিক নিরাপত্তাসহ সকল রাষ্ট্রীয় সুবিধাপ্রাপ্তির ক্ষেত্রে ইমাম, খতিব ও শিক্ষক সমাজকে জাতীয়ভাবে ‘প্রথম অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি’ হিসেবে ঘোষণা করতে হবে।

দাবি-৬: জাতীয় ইমাম ডাটাবেস তৈরি। ইমাম-খতিবদের যোগ্যতা, অবস্থান ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে একটি একীভূত ডিজিটাল জাতীয় ডাটাবেস তৈরি করতে হবে।

দাবি-৭: ইমাম সুরক্ষা ও মর্যাদা আইন প্রণয়ন। ধর্মীয় দায়িত্ব পালনের সময় ইমাম ও খতিবদের ওপর হুমকি, লাঞ্ছনা ও সহিংসতা রোধে তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন করতে হবে।

দাবি-৮: জাতীয় শুরা বোর্ড গঠন। ইসলামিক গবেষণা, ফতোয়া প্রণয়ন, সামাজিক পুনর্বাসন, দাম্পত্য বিরোধ সমাধান ও সমাজ শান্তি রক্ষার জন্য একটি কেন্দ্রীয় জাতীয় শুরা বোর্ড গঠন করতে হবে।

দাবি-৯: দরিদ্র ও প্রবীণ ইমামদের জন্য বিনামূল্যে হজ সুবিধা। প্রতি বছর নির্দিষ্টসংখ্যক দরিদ্র, প্রবীণ ও অসচ্ছল ইমাম-খতিবদের সরকারি তত্ত্বাবধানে বিনামূল্যে হজ পালনের সুযোগ করতে হবে।

দাবি-১০: মিথ্যা মামলা ও হয়রানি থেকে ইমামদের আইনি সুরক্ষা। ধর্মীয় বক্তব্য বা সমাজকল্যাণমূলক কার্যক্রমের কারণে ইমাম-খতিবদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানিমূলক আচরণ রোধে বিশেষ আইনি সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করা উচিত নয়: আইনমন্ত্রী

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: টুকু

আবাসন থেকে আইনি সহায়তা, এক বছরের কার্যক্রম তুলে ধরল ডাকসু

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, শঙ্কা ঘূর্ণিঝড়ের

মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা

নতুন আইনে মামলার তদন্তের ক্ষমতা পেল এপিবিএন

রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে দিতে আইএইএর সহযোগিতা কামনা

‘ক্রসফায়ারের নামে সাড়ে চার হাজার মানুষ হত্যা করেছে আ.লীগ’