হোম > জাতীয়

কৃষি উন্নয়নে গণমাধ্যমের সঙ্গে কাজ করবে সার্ক কৃষি কেন্দ্র

স্টাফ রিপোর্টার

সার্কভুক্ত দেশগুলোতে কৃষি, গবেষণা ও জ্ঞান বিনিময়ের তথ্য আরও ব্যাপকভাবে প্রচারে গণমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন সার্ক কৃষি কেন্দ্রের নবনিযুক্ত পরিচালক ড. মো. গোলাম মাহবুব। বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

বৃহস্পতিবার ঢাকার ফার্মগেটে সার্ক কৃষি কেন্দ্রের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ড. মো. গোলাম মাহবুব বলেন, সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান বিনিময়ের বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সার্ক কৃষি কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও কৃষিবিষয়ক সংবাদ আরও কার্যকরভাবে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের পক্ষ থেকেও সার্ক কৃষি কেন্দ্রের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। সংগঠনের নেতারা বলেন, কৃষি গবেষণা, নতুন প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, কৃষকের উদ্ভাবন এবং সার্কভুক্ত দেশগুলোর কৃষি উন্নয়নের গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কৃষি সাংবাদিকেরা নিয়মিতভাবে কাজ করছেন। সার্ক কৃষি কেন্দ্রের গবেষণা, কার্যক্রম ও সাফল্যের সংবাদ গণমাধ্যমে আরও ব্যাপকভাবে তুলে ধরতে কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময়ের সুযোগ বাড়ানোর জন্য তাঁরা আহ্বান জানান। একই সঙ্গে কৃষি সাংবাদিকদের জন্য মতবিনিময়, তথ্যবিনিময় ও যৌথ কার্যক্রমের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

ড. মো. গোলাম মাহবুব বলেন, কৃষি খাতের নতুন প্রযুক্তি, গবেষণার ফলাফল, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য মানুষের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে কৃষি সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করা হবে।

মতবিনিময় সভায় সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনূস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. মো. সিকান্দার খান তানভীর, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (প্রাকৃতিক সম্পদ) ড. রাজা উল্লাহ খান, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ফিশারিজ) ড. মো. শরীফুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার (প্রকাশনা) মো. আবুল বাশার মিরাজ এবং মিডিয়া ও কমিউনিকেশন অফিসার মো. নুরুল ওয়ারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) পক্ষে উপস্থিত ছিলেন বিএআরএফ এর সভাপতি কৃষিবিদ নিজামুলর হক, সহ সভাপতি চপল মাহমুদ, সাধারণ সম্পাদক কাওসার আজম, কর্ম পরিষদের সদস্য জাহিদুর রহমান, অর্থ সম্পাদক নূরে আলম, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ আরিফ।

রুহুল আমিন গাজী স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে নিপীড়িত হন: রিজভী

স্বাস্থ্যখাতের সংস্কার-উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৫০০০

তিনবার চিঠি পাঠিয়েও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পায়নি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

৫২ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত

বিদেশি বিনিয়োগ আনতে মেরিন ক্যাডেটদের দক্ষতা বাড়াতে হবে: নৌপরিবহন মন্ত্রী

গ্যাস সংকটের ধাক্কা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্প উৎপাদন

হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

ঢামেকে দুই কারাবন্দির মৃত্যু