হোম > জাতীয়

জাতীয় পরিবেশ ও বৃক্ষমেলা ৯ জুলাই থেকে শুরু

স্টাফ রিপোর্টার

আগামী ৯ জুলাই থেকে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হচ্ছে। এবারের আয়োজনে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু ন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মাসব্যাপী জাতীয় এ মেলার পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় সদরে ১৫ দিনব্যাপী, ৫৬টি জেলা সদরে সাত দিনব্যাপী এবং ২৯টি উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে।

এবারের জাতীয় বৃক্ষমেলায় সর্বমোট ১২০টি স্টল থাকবে।

তিনি বলেন, সরকার ২৫ কোটি বৃক্ষ রোপণের মহাপরিকল্পনা বাস্তবায়নে কতগুলো বৈশিষ্ট্য নির্ধারণ করেছে। এর মধ্যে স্যাটেলাইটভিত্তিক পর্যবেক্ষণ, ন্যাশনাল ট্রি ডাটাবেজ, ড্রোন প্রযুক্তির ব্যবহার ও সবুজ কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকারে রাখা হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এবং পরিবেশ সচিব ড. ফাহমিদা খানম উপস্থিত ছিলেন।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন, বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী