হোম > জাতীয়

এনএসআইয়ের পরিচালক পদে ৩ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ পরিচালক হিসেবে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) স্তরের দুজন এবং সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা দুটি পৃথক প্রশাসনিক আদেশে এসব নিয়োগের সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। জনস্বার্থে অবিলম্বে কার্যকর করার নির্দেশসহ নতুন দায়িত্বপ্রাপ্তদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর রেঞ্জের দায়িত্বে থাকা আমিনুল ইসলামকে এনএসআইয়ের পরিচালক পদে প্রেষণে পাঠানো হয়েছে। একই পদে দায়িত্ব পেয়েছেন এসবির ডিআইজি ড. মোহাম্মদ আবদুল কাদেরও।

দুই কর্মকর্তাকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। একই দিন জারি করা পৃথক আদেশে সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনোয়ার হোসেনকেও এনএসআই-এর পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিআইজি আমিনুল ইসলামের এনএসআইয়ে যাওয়ার ফলে রংপুর রেঞ্জের ডিআইজি পদেও পরিবর্তন আসছে। এর আগে ১২ আগস্টের এক প্রজ্ঞাপনে রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছিল।

ঈদে মিলাদুন্নবীতে ছুটি পাবেন না যারা

নৌপথের নাব্যতা ফেরাতে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে: নৌ প্রতিমন্ত্রী

গুম, খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর

২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

সাংবাদিক শাকিল-রুপার সম্পদের হিসাব চেয়েছে দুদক

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন পাঁচ কর্মকর্তা

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পদ্মা ব্যাংকের সাবেক ৮ কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক পদে আবদুর রহমান খানকে চুক্তিভিত্তিক নিয়োগ

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করতে দেওয়া হবে না: গণপূর্ত মন্ত্রী