হোম > জাতীয়

শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি

রাজশাহী ব্যুরো

একুশে ফেব্রুয়ারির বাকি আর মাত্র একদিন। বৃহস্পতিবার রাত থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

নানা রঙের ফুলে সুভাষিত হবে শহীদ বেদী। আর সেই বেদীকে প্রস্তুত করতে এখন চলছে শেষ মুহূর্তের কাজ।

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিসহ পুরো প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিতের কাজ এখন শেষ পর্যায়ে।

সৌন্দর্য বাড়াতে শহীদ মিনারসহ আশপাশের রাস্তার দেয়ালে নতুন রং করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মিনার প্রাঙ্গণ আলপনা এঁকে রঙের তুলিতে সাজিয়ে তুলছেন। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলছেন বর্ণমালা।

বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সরেজমিন এমন চিত্র দেখা গেছে।

ছবিগুলো তুলেছেন রফিকুর রহমান রকু

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ