হোম > জাতীয়

ঈদ উপলক্ষে পাঁচ কয়েদির সাজা মওকুফ

আমার দেশ অনলাইন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অর্ধেকেরও বেশি সাজা ভোগ করা পাঁচ কয়েদিকে মুক্তির আদেশ দিয়েছে সরকার। রোববার কারা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

এতে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন অপরাধে দণ্ডিত অর্ধেকের বেশি সাজাভোগরত পাঁচ কয়েদির অবশিষ্ট কারাদণ্ড শর্তসাপেক্ষে মওকুফ করা হয়েছে।

তারা হলেন চাঁদপুর জেলা কারাগারের কয়েদি আকাশ গিরি প্রকাশ আকাশ দাস (২২), লক্ষ্মীপুর জেলা কারাগারের কয়েদি রবিউল হোসেন (২৫), রংপুর কেন্দ্রীয় কারাগারের কয়েদি মো. জিকরুল হক ওরফে জিকু (৪৩), কয়েদি মো. নুরুজ্জামান (২৯) এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের কয়েদি মো. আব্দুল করিম (৫৬)।

অন্য কোনো কারণে তাদের আটক রাখার প্রয়োজন না থাকলে জরিমানাসহ প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের অবিলম্বে মুক্তি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে অনুরোধ করেছে।

মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর

ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য রাখতে ব্যবস্থা নেবে সরকার

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে প্রার্থী হলেন যে ৬ জন

জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক চৌধুরী

সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের টাকা ও ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে হরমুজ প্রণালি পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ

যাত্রীসেবার মান উন্নয়ন করতে কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান বিমানমন্ত্রীর

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক