হোম > জাতীয়

‘ভোটের মাঠে ওসমান হাদিকে মনে পড়ছে’

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ

ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে শহিদ ওসমান হাদিকে স্মরণ করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহারা নাফিছা।

তিনি বলেন, এ নির্বাচনে ভোট দিতে এসে ওসমান হাদিকে খুবই মনে পড়ছে। কারণ ওসমান হাদি সাহসী ও বলিষ্ঠভাবে সত্য ও ন্যায় ইনসাফের কথা বলেছে। ওসমান হাদি থাকলে সবাই আরো বেশি আনন্দিত হতো। আমরা ওসমান হাদির মত কাউকে পাব না। তার সমকক্ষ কেউ হবে না। কিন্তু যেহেতু এই আসনে আমরা নাসিরুদ্দিন পাটোয়ারীকে পেয়েছি তিনিও সাহসিকতার সঙ্গে সত্য বলছেন। আমরা চাই তরুণ প্রজন্ম ওসমান হাদির পথ অনুসরণ করে এগিয়ে যাবে।

জামাতের নারী বিদ্বেষ প্রসঙ্গে জাহারা নাফিছা বলেন, জামায়াতে ইসলাম আসলে নারী বিদ্বেষ নয়। আমার মনে হয় তাদের যে বক্তব্য তারা সেটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারছিল না। তাই অনেকের কাছে হয়তো নেগেটিভভাবে চলে গেছে। তাদের কাছে আমার আস্থা জায়গা তৈরি হয়েছে। ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তারা যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে মোট ভোটার ২ লাখ ৬৬ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জন, নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৬৫১ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ জন। এই আসনে মোট ১০৮টি ভোটকেন্দ্রে ৫২৭টি ভোটকক্ষ রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ঢাকা-৮ আসনে নিবন্ধন করেছেন মোট ৮ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৯৫৬ জন এবং নারী ২ হাজার ২৬ জন।

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

এবার দাম বাড়ল অটোগ্যাসের

‘রেইনবো নেশন’ প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী হাবিব

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে-ধাপে তৈরি হয়: রাষ্ট্রপতি

উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

আখতারুজ্জামানের শুনানিতে আদালতের ভেতরে-বাইরে হট্টগোল-হাতাহাতি

আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন স্পিকার

জয়শংকরের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক, সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা

পূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি