কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসী বাহিনীর গুলিতে সেনাবাহিনীর এক সদস্য গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে।
বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানের সময় মানবপাচার চক্রের সদস্যদের সঙ্গে গুলিবিনিময় হয়। এতে সেনাবাহিনীর এক সদস্য আহত হন।
আহত সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাকে সামরিক পাহারায় অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে নেওয়া হয়েছে।
আমার দেশকে আইএসপিআরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।