হোম > জাতীয়

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মোতায়েন করা বিজিবির মধ্যে ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুর এলাকায় ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও সংশ্লিষ্ট এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজিবিশিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

মায়ের ওষুধ কিনে ফেরার পথে নিষিদ্ধ লীগের ককটেল হামলায় দগ্ধ শিক্ষার্থী

তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, একাধিক বাসে আগুন

কপ৩১-এ সরকারি প্রতিনিধিদলের সঙ্গে পাঁচ তরুণ জলবায়ুযোদ্ধার যাত্রা শুরু

আদাবরে পেট্রোল বোমা ও গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন

বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে তুরস্কে শুরু হলো জাতিসংঘ জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’

জামায়াতকে প্রধান বিরোধী দল বানানো বিএনপির প্রকল্প: সামান্তা

আরেকটু হোমওয়ার্ক করে সংসদে এলে ভালো হয়, কেন বললেন আইনমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৫৪ বাংলাদেশির মৃত্যু, সংসদে উদ্বেগ