হোম > জাতীয়

পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে কুচক্রী মহল অস্তিত্ব জানান দিচ্ছে: ডিএমপি

স্টাফ রিপোর্টার

বাসে আগুন দেওয়ার পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে কুচক্রী মহল নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রাজধানীর গুলিস্তান ও আজিমপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানো সংক্রান্তে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

প্রকৃতপক্ষে উক্ত ভিডিও দুটি অনেক পুরনো এবং কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে আজকের ভিডিও বলে প্রচার করছে। উক্ত স্থান সমূহকে এরকম কোন ঘটনা সংঘটিত হয়নি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানুষের মনে অহেতুক ভীতি ও আতংক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এসব পুরনো ভিডিও ও ছবি প্রকাশ করে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে।

যে কোন ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশ তৎপর রয়েছে। কুচক্রী মহল কর্তৃক এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীদের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিরোধীদলসহ সবার সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধন করতে চায় সরকার

২২ অক্টোবরও সরকারি ছুটি, দুর্গাপূজায় মোট ছুটি কত দিন

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণকে ‘দূরদর্শী ও দিকনির্দেশনামূলক’ বললেন রাষ্ট্রপতি

কিশোর গ্যাংয়ের পেছনের প্রভাবশালীদের উদ্ঘাটন করার নির্দেশ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩৯

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

লিভার প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণের প্রস্তাব পাকিস্তানের

শাড়িকাণ্ডে তানজিন তিশা: ‘আমি আদালতকে অনেক সম্মান করি’

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

দক্ষিণ এশিয়ায় ওষুধে বেশি ভ্যাট বাংলাদেশে