হোম > জাতীয়

শিক্ষা সচিবের সঙ্গে শিক্ষকদের সাক্ষাৎ, নিবন্ধনধারীদের আশ্বাস

স্টাফ রিপোর্টার

১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও আবেদনের সুযোগ না পাওয়া প্রার্থীরা বিশেষ গণ-বিজ্ঞপ্তির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন। রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহেনা পারভীনের সঙ্গে দেখা করেন আন্দোলনরত ছয় সদস্যের প্রতিনিধি দল।

শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বিশেষ গণ-বিজ্ঞপ্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। আন্দোলরতদের প্রতিনিধি খোরশেদ আলম বলেন,আগামী ৩১ ডিসেম্বর নাগাদ শূন্যপদের তালিকা তৈরি করে খুব শিগগিরই বিশেষ গণ-বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হবে বলে সচিব রেহানা পারভীন আমাদেরকে আশ্বাস দিয়েছেন।

তবে শিক্ষাসচিবের আশ্বাসের বিষয়ে কোনো প্রমাণ আছে কিনা জানতে চাইলে খোরশেদ আলম বলেন, কোনো রেকর্ড কিংবা সংবাদ বিজ্ঞপ্তি নেই।

এর আগে রোববার সকালে রাজধানীর শাহবাগে সমাবেশ করেন ১৮তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ষষ্ঠ নিয়োগ সুপারিশ না পাওয়া এনটিআরসিএর নিবন্ধনধারীরা। দাবি আদায়ে কর্তৃপক্ষকে বাধ্য করতে এনটিআরসিএর অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন তারা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে ‘বিশেষ গণ-বিজ্ঞপ্তি’ দিতে হবে। নীতিমালা পরিবর্তন করার পূর্বে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশ বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করতে হবে ও প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে ১৬ হাজার ২১৩ জনকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল-কলেজ-মাদ্রাসা) এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগ দিতে হবে।

লঘুচাপে সাগর উত্তাল, সমুদ্রবন্দরে বন্দরে ৩ নম্বর সতর্কতা

‘আমার মেয়ের হাতের লেখা এমন নয়’—বললেন গাজী নজরুলের শাশুড়ি

তেলের দাম বাড়ায় কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধিতে জনদুর্ভোগ বহুগুণ বাড়বে

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পালানোর অভিযোগে ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

এবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল বেলায়েত হোসেনের পদত্যাগ

সাইবার আইনে ‘গুজব-মানহানির শাস্তি নিয়ে উদ্বেগ, বাক্‌স্বাধীনতা সংকোচনের আশঙ্কা

ডিএসসিসির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক