হোম > জাতীয়

সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা: তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনতুষ্ঠবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়, সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা।

সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এবারের ঈদযাত্রা স্বস্তির হলেও গত রাতে জ্বালানি তেলের দাম বাড়াটা একটা অস্বস্তিকর পরিস্থিতি হয়েছে—এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা বোধহয় জানেন যে জ্বালানির সংকট যেদিন থেকে শুরু হয়েছে, সেদিন থেকেই যারা আমদানিনির্ভর জ্বালানিভিত্তিক দেশগুলো কিন্তু আন্তর্জাতিক সংকটের সঙ্গে তাল মিলিয়ে দাম বাড়িয়ে চলছে।’

মন্ত্রী বলেন, ‘আমাদের আমদানি করেই চলতে হবে এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হবে। জনতুষ্ঠবাদী সিদ্ধান্ত গ্রহণ করা নয়, সরকারের একমাত্র কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা।’

তিনি বলেন, ‘নিশ্চয়ই তথ্য আপনাদের জানা আছে, দীর্ঘদিন অন্যান্য দেশ দাম বাড়ালেও আমাদের সরকার দীর্ঘদিন দামকে পুরোনো জায়গায় ধরে রেখেছিল। যদিও আমরা আমদানিনির্ভরশীল একটি দেশ। আমাদের জ্বালানি আমদানি করে চলতে হয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎমন্ত্রী ও প্রতিমন্ত্রী তারা নিয়মিতই এ বিষয়ে জাতিকে পরিসংখ্যান দিয়েছেন। কিন্তু এটা তো সত্য, আমদানি করেই যদি চলতে হয়, তাহলে তো আমাকে আমার আমদানি ক্ষমতার ওপরে ভর করেই চলতে হবে।’

অর্থ-মন্ত্রণালয় এবং বিদ্যুৎ মন্ত্রণালয় পরিস্থিতি মোকাবিলার জন্য বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহেদ উদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে।

যে কমিটির পরামর্শে সরকার চলছে এবং তার পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন জ্বালানি তেলের দাম বাড়ানো হয় নাই আবার সংকট এখনো কিন্তু কাটেনি।

সম্প্রীতি আদ-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে কথা বললে তথ্যমন্ত্রী বলেন, ‘এখনো আমি সংবাদটা ভালো করে দেখিনি, তবে আপনাদের কাছে আমি যতটুকু শুনলাম তাতে বোঝাই যায় যে ওই প্রতিষ্ঠানের অভ্যন্তরে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব।’

মন্ত্রী আরো বলেন, ‘আমি বিস্তারিত খবর নিই, একই সাথে মনে রাখা দরকার যে গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছু জনগণের সামনে ট্রান্সপারেন্ট করে তুলে ধরা। এ বিষয়ে সবাইকেই সতর্ক থাকা দরকার। আমাদের প্রধানমন্ত্রী বারবার জবাবদিহির সংস্কৃতির কথা বলেছেন। আমরা সেই আলোকেই এই বিশ্লেষণ করি, বিচার করি এবং মূল্যায়ন করি ‘

সার্ক পুনরুজ্জীবনে নেপালের সহযোগিতা চাইলেন স্থানীয় সরকারমন্ত্রী

উপকূলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সিসা দূষণ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ পরিবেশমন্ত্রীর

ড. ইউনূসকে হেনস্তার নিন্দা, জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি সিটিজেন ইনিশিয়েটিভের

ই-বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়া না করার অর্থনৈতিক রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ

তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ ২১ হাজার ৯২২

শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করবে সরকার: শ্রমমন্ত্রী

এস আলম-বেক্সিমকোর টাকা চুরির শাস্তি জনগণ কেন ভোগ করবে

শ্রমবাজার খতিয়ে দেখতে মালয়েশিয়া যাচ্ছেন মন্ত্রণালয়ের চার কর্মকর্তা