হোম > জাতীয়

সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় ২ লাখ কর্মী পাঠাবে বাংলাদেশ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ‘বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে পর্যায়ক্রমে শুরু হবে এবং আগামী ছয় মাসের মধ্যে এটি সম্পন্ন হবে বলে উনি (রাষ্ট্রদূত) জানিয়েছেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুই লাখ কর্মী পাঠানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘টোটাল দুই লাখ যাবে। তাদের তালিকাভুক্ত কোম্পানির মাধ্যমে এটি করা হবে।’

এর বাইরে আরও ১০ হাজার শ্রমিক বিনা খরচে মালয়েশিয়া নেবে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আর এর বাইরে ১০ হাজার শ্রমিক তারা একদম ফ্রি নেবে, যেটাতে কোনো খরচ নেই।’

এ সময় পাশে থাকা প্রতিনিধি বলেন, ‘জিরো কস্ট।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জিরো কস্ট। সেটিও সেপ্টেম্বরের শেষের দিক থেকে পর্যায়ক্রমে শুরু হবে।’

সরকারের পক্ষ থেকে মালয়েশিয়াকে দেওয়া এলএনজি আনার জন্য চিঠি দেওয়া হয়েছিল। সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনা হয়নি।

এসআর

গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, বিচারের মুখোমুখি করা হবে

জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী

গুম ঠেকাতে আইন হচ্ছে, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন

রাজধানীর প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে পারবে না

বাংলাদেশে চাকরি হারাবে ৬ লাখ মানুষ

পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন আজ

‘গুম’ নিয়ে এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভিকটিম বিচার পান: স্বরাষ্ট্রমন্ত্রী

গুমের বিচার নিশ্চিত করতে শক্তিশালী আইন ও স্বাধীন তদন্তের দাবি

গুমের তদন্ত পুলিশের হাতে থাকা যৌক্তিক নয়