হোম > জাতীয়

বিদ্যুতের ভৌতিক বিল স্থায়ীভাবে দূর হবে কীভাবে, জানালেন প্রতিমন্ত্রী

আমার দেশ অনলাইন

বিদ্যুৎ খাতে গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি ভৌতিক বিল সমস্যা চিরতরে দূর করতে সারা দেশে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের ওপর জোর দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার জাতীয় সংসদে এক বক্তব্যে তিনি এই কথা জানান।

সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কিন্তু এখনো সব জায়গায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করতে পারিনি। আমরা যদি সব জায়গায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন করতে পারি, তাহলে বিল সংক্রান্ত সমস্যাগুলো কার্যকরভাবে কখনো থাকবে না।’

এই সমস্যার চিরস্থায়ী সমাধানের জন্য নিজ নিজ এলাকায় স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কাজে সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন তিনি।

ভৌতিক বিলের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এই ধরনের অভিযোগের তাৎক্ষণিক সমাধানে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আগের তুলনায় এ ধরনের অভিযোগের মাত্রা বর্তমানে অনেকটা কমে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগগুলো শোনার জন্য আমরা প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র এবং গ্রাহক সেবা কেন্দ্রে আলাদা ডেস্ক স্থাপন করেছি। সেখানে হটলাইন নম্বর দেওয়া হয়েছে এবং একজন সুনির্দিষ্ট ব্যক্তিকে ফোকাল পয়েন্ট হিসেবে অ্যাসাইন করা হয়েছে, যাতে গ্রাহকরা সহজে সমাধান পান।’

আলোচনার মাধ্যমে অনেক অভিযোগেরই যৌক্তিক সমাধান করা সম্ভব হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, কিছু বিচ্ছিন্ন ত্রুটি বা সমস্যা হয়তো এখনো রয়ে গেছে। তবে এই সব ত্রুটির স্থায়ী সমাধানের একমাত্র ও কার্যকর উপায় হলো সর্বত্র স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন নিশ্চিত করা।

সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে কি না, প্রশ্ন হান্নান মাসউদের

কওমি বোর্ডের সনদে সরকারি-বেসরকারি মাদরাসায় চাকরির সুযোগ

প্রশ্ন জমা দেওয়ার সেকাল-একাল: আগের রাতে বিছানাপত্র নিয়ে লাইনে দাঁড়াতেন মন্ত্রী-এমপিরা!

কওমি শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনা

গ্যাসের অভাবে কারখানাগুলো সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদনে বাধ্য হচ্ছে

ইন্টারনেটের দাম বাড়ার খবর ভিত্তিহীন: বিএসসিপিএলসি

প্রধানমন্ত্রী আট প্রশ্নের উত্তর দিলেন, সব প্রশ্নই সরকারি দলের, কী বললেন স্পিকার

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক সাইমুম পারভেজ

নাগরিক সেবা সহজ করতে ও রাজস্ব বৃদ্ধিতে ডিএসসিসির সঙ্গে ৫ ব্যাংকের সমঝোতা স্বাক্ষর

এক প্রজ্ঞাপনেই বদলে গেল সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব