হোম > জাতীয়

২৭ বছরের সমস্যা ১বছরে সমাধান চাপিয়ে দিবেন না: পার্বত্য উপদেষ্টা

জেলা প্রতিনিধি, বান্দরবান

পার্বত্য উপদেষ্টা

পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পাহাড়ে যে জিনিসটা আমরা ২৭ বছরে করতে পারিনি, তা দয়া করে আমাদেরকে এক বছরে চাপিয়ে দিবেন না। কিন্তু আমাদের সবার মনে একটিই লক্ষ্য পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করা। আপনারা সবাই আন্তরিক হলে শান্তি ফিরে আসবে।

তিনি পার্বত্য চট্টগ্রামের জনগণের উন্নয়নে মন্ত্রণালয়ের পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি বাজেটের সুষম বণ্টন ও বরাদ্দের যৌক্তিকতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে আরো বলেন, উন্নয়নের জন্য আগে জানতে হবে কোথায় কোন জায়গায় কী প্রয়োজন।

সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, মর্যাদাসম্পন্ন ও উন্নত পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার সম্ভাবনার কথাও তিনি ব্যক্ত করেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, জেলা পরিষদ সদস্য অ্যাড.আবুল কালাম, লাল জার বম, খামলাই ম্রো, মোহাম্মদ নাছির উদ্দিন, সাইফুল ইসলাম, রাজু ময় তঞ্চঙ্গ্যাসহ সরকারি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও উপকারভোগী।

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার