হোম > জাতীয়

মক্কা চুক্তিতে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়, কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়। দেশ ও জাতির প্রয়োজন ও স্বার্থে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত নিলে তাতে অন্য কারও শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই।’

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ যোগ দিতে পারে এমন আলোচনা চলছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে পক্ষে-বিপক্ষে মত প্রকাশ করা হচ্ছে।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে এই যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশ সামরিক হামলার শিকার হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

সংবিধান সংশোধন কমিটির বিশেষ বৈঠক শুরু

মাদরাসায় বলাৎকার-ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আলেম সমাজকে

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটি টাকা দামের ফ্ল্যাট জব্দ

ছুটির দিনে সড়কে ঝরল ১২ প্রাণ

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কি কোনো প্রভাব পড়বে

সৌদিতে হামলায় দুই বাংলাদেশি আহত, নিন্দা ঢাকার

বাংলাদেশ থেকে ফ্রান্স—আবু সাঈদ এখন বিশ্বজুড়ে

দুই ঘণ্টা কমল শপিংমল-দোকানপাট খোলা রাখার সময়

১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি