হোম > জাতীয়

দ্বিতীয় ধাপের সংলাপের মূলতবি অধিবেশন শুরু

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০ টি দল অংশগ্রহণ করেন এতে। যার মধ্যে দুটো হল জোট। আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং নির্বাচনী এলাকা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত মঙ্গলবার থেকে দ্বিতীয় ধাপের সংলাপের মুলতবি অধিবেশন শুরু হয়। ওইদিন সংবিধান ৭০ অনুচ্ছেদ এবং সংসদীয় কমিটির সভাপতি পদে মনোনয়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়। বুধবারের আলোচনায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হলেও কোন ঐকমত্য হয়নি দলগুলোর মধ্যে। যার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজকের আলোচনা শুরু হয়। এনসিসি নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে বলে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে থেকে জানানো হয়।

সভার সঞ্চালনা করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া উপস্থিত আছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরেের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি উপস্থিত আছেন।

জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ

একদিন পিছিয়ে শনিবার শুরু বায়তুল মুকাররমের মাসব্যাপী ইসলামি বইমেলা

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তার মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়াল সরকার

মতভিন্নতা গণতান্ত্রিক সংসদের স্বাভাবিক বৈশিষ্ট্য: স্পিকার

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন

সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী