হোম > জাতীয়

শাপলা হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি বিএনপিই প্রথম দিয়েছে

তথ্যমন্ত্রী

আমার দেশ অনলাইন

শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে বিএনপিই প্রথম স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারক গ্রন্থ ‘শহীদনামা’র মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কখনও ইসলাম অবমাননাকারীদের প্রশ্রয় দেয়নি বরং শাপলা চত্বরের ঘটনার বিচার ও শহীদদের মর্যাদা প্রতিষ্ঠায় রাজনৈতিকভাবে অবস্থান নিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় দুইদিন হরতালের ডাক দিয়েছিল বিএনপি।

তিনি বলেন, সংসদে শাপলা শহিদদের সম্মান দিয়েছে বিএনপি। শাপলা চত্বর শহিদদের পরবর্তী দায়িত্ব বিএনপি অবশ্যই পালন করবে।

মুক্তিযুদ্ধের গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড পর্যন্ত মানবতাবিরোধী, অন্যায় ও ন্যায়বিচারবিরোধী কোনো অপরাধকেই সরকার তামাদি হতে দেবে না বলে মন্তব্যও করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, এসব অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার উদ্যোগী হলেও বাস্তবায়নের জন্য রাজনৈতিক ও সামাজিক সব শক্তির সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক শক্তি ও সামাজিক শক্তি কখনো সমান নয়; একটি রাজনৈতিক দল তখনই সফল হয়, যখন দলমতের বাইরে বৃহত্তর সমাজের কাছেও গ্রহণযোগ্যতা পায়।

এএস

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

হাসিনা ডিসেম্বরে ফিরতে পারবেন, কী ভাবছে ভারত

মানুষের কল্যাণে নীরবে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্ত প্রতিবেদনে মিলল চাঞ্চল্যকর তথ্য

হাসিনাকে অন্য দেশে পাঠাতে চেয়েছিল ভারত

সড়কে প্রাণহানি কমাতে সমন্বিত ‘সেইফ সিস্টেম এপ্রোচ’ বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের

দেশের পথে প্রধানমন্ত্রী

সৌদি প্রবাসীর পাঠানো ১৭ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও

ফ্যাসিস্টদের নৈরাজ্য দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ: অধিকার

কুষ্টিয়া জেলা আ.লীগের দায় স্বীকার, দায়মুক্তি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ