হোম > জাতীয়

মানবপাচার ও জোরপূর্বক শ্রম রোধে আইনি কাঠামো আরো শক্তিশালী করার তাগিদ আইনমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানবপাচার, জোরপূর্বক শ্রম এবং অভিবাসী পাচার কার্যকরভাবে মোকাবিলা করতে আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আরো জোরদার করা অত্যন্ত জরুরি।

সোমবার আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের অধীন আয়োজিত উচ্চপর্যায়ের থিমেটিক সভা ‘সোর্স থেকে শেলফ: বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে মানবপাচার মোকাবিলা’ শীর্ষক আলোচনা সভায় প্যানেলিস্ট হিসেবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বক্তব্যে আইনমন্ত্রী মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০২৬ প্রণয়ন, জাতীয় রেফারেল মেকানিজম শক্তিশালীকরণ, মানবপাচারসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি এবং অভিবাসী কর্মী ও ভুক্তভোগীদের সুরক্ষা ব্যবস্থা আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এই অপরাধ দমনে আইনের কার্যকর বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা আবশ্যক। তিনি আরো উল্লেখ করেন, বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা এবং অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সক্ষমতা বাড়াতে বাংলাদেশ জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরসহ (UNODC) আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

আইনের শাসন সমুন্নত রাখা এবং মানুষের মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ সব সময় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মন্ত্রী। তিনি বলেন, অর্থনৈতিক একীভূতকরণ ও বৈশ্বিক শ্রমবাজারের চলাচল যাতে শ্রমিকদের অধিকার ও মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে পরিচালিত হয় এবং শোষণ থেকে কার্যকর সুরক্ষা নিশ্চিত করে, সে বিষয়ে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী, ইউএনওডিসি ও ইন্টারপোলের নির্বাহী পরিচালক এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতের জ্যেষ্ঠ প্রতিনিধিরাও প্যানেলিস্ট হিসেবে অংশ নেন।

সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কের মৃত্যু: প্রতিমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নে চীনের সমর্থন অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

সাইবার সিকিউরিটি আইন নিপীড়নমূলক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন গণমাধ্যমকে হয়রানি করার জন্য নয়

বিপ্লব কুমারের অ্যাকাউন্টে লেনদেন ৩০ কোটি টাকা

সংবিধান সংশোধনে ফের গণভোট হবে

দখল-চাঁদাবাজিতে রাজধানীতে আতঙ্ক

কাঁদছেন প্রাথমিকে নিয়োগবঞ্চিতরা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ