হোম > জাতীয়

শনিবার ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

জরুরি রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ লাইন সংস্কার ও সঞ্চালন লাইনের পাশে গাছের ডালপালা ছাঁটাইয়ের কারণে আগামীকাল শনিবার দেশের কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এর মধ্যে নাটোরের বড়াইগ্রামে টানা ১১ ঘণ্টা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ ঘণ্টা এবং সিলেটের বিভিন্ন এলাকায় তিন থেকে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

শুক্রবার পৃথক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তর জানিয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে জরুরি রক্ষণাবেক্ষণ এবং গাছের ডালপালা ছাঁটাই করা হবে। এ কারণে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েম কোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, স্লুইস গেট, হাট গোবিন্দপুর, শেখ পাড়াসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে এ সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী জানান, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেটেও শনিবার দুই ধাপে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩/১১ কেভি লাকাতুরা উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি ফিডারে জরুরি কাজের জন্য সকাল ৮টা থেকে টানা তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় কাকুর্যাপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচার একাংশ, পাহাড়িকা, বড় বাজার ও লাকাতুরা স্টেডিয়াম ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া লাকাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাদামবাগিচা, খাসদবীর প্রাথমিক স্কুল গলি, রূপসা আবাসিক এলাকা, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার ও সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকাও এ বিভ্রাটের আওতায় থাকবে।

অন্যদিকে, আম্বরখানার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারে কাজের জন্য সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, পুরো হাউজিং এস্টেট, ফরিদাবাদ আবাসিক এলাকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিপিডিবি জানিয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে ঘোষিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যুরহস্য, যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

আরো ১ লাখ এতিম-দুস্থ শিশুকে সহায়তা দেবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

তৃণমূল পর্যায়ে নারী স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নারী চালকদের প্রশিক্ষণ দেবে বিআরটিসি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪৫

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে ত্রুটির কারণ খুঁজতে তদন্ত কমিটি

কালকের মধ্যেই সরকারি বাসা থেকে ভাড়াটে না সরালে বরাদ্দ বাতিল

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: একই প্রার্থী তবুও কম পেল ৪৪ হাজার ৫০৪ ভোট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জামানত খোয়ালেন তিন প্রার্থী

তাহসিফ সাউরির মোটরসাইকেল উদ্ধারের দাবি পিবিআইয়ের