হোম > জাতীয়

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্পর্কে যা জানা গেল

স্টাফ রিপোর্টার

আগামী ২০ এপ্রিল সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০০৮ বা তারেআগে যাদের জন্ম এবং যারা গত ২৪ নভেম্বর ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত ভোটার ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন, তাদের তথ্য নিয়ে এই খসড়া তালিকা প্রস্তুত করা হবে।

রোববার (১২ এপ্রিল) সকালে ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়, খসড়া তালিকা প্রকাশ ২০ এপ্রিল। দাবি, আপত্তি ও সংশোধনের আবেদনে কোনো ভুল সংশোধন, নাম অন্তর্ভুক্তকরণ বা মৃত ভোটারের নাম কর্তনের জন্য আগামী ৩ মে পর্যন্ত আবেদন করা যাবে। আর উপজেলা বা থানা নির্বাচন অফিসারগণ ৬ মের মধ্যে প্রাপ্ত আবেদনসমূহ নিষ্পত্তি করবে। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ মে।

জনগণের সুবিধার জন্য মুদ্রিত খসড়া তালিকাটি উন্মুক্ত স্থানে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। তালিকায় নাম, লিঙ্গ বা ধর্মসংক্রান্ত কোনো ভুল থাকলে নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে স্থানীয় ধর্মীয় উপাসনালয় ও ক্যাবল অপারেটরের মাধ্যমে প্রচারণার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এমবি

জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমান বাহিনী প্রধান

চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আমার দেশ-এর প্রেসের সামনে দুই ককটেল নিক্ষেপ

অক্টোবরের ২৪ দিনে ২৬ হাজার ৪১১ কোটি টাকার রেমিট্যান্স

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত

অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, চার বিভাগে ঝরবে বৃষ্টি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে জানতে চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার পাঠ্যবইয়ের অনুমোদন

সাপ্তাহিক ছুটির ঠিক পরই কি ৫ দিনের ছুটি সম্ভব, নৈমিত্তিক ছুটি ভোগের নিয়ম কী

সৌদিগামী ফ্লাইট বাতিলে ভোগান্তিতে ২২২৩১ যাত্রী