হোম > জাতীয়

জনপ্রশাসনের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, ৪ চাকরিপ্রার্থীর বিরুদ্ধে এজাহার

বিশেষ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

অফিস সহায়ক (গ্রেড-২০) পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি বা অন্যকে দিয়ে মৌখিক পরীক্ষা দেওয়ার অভিযোগে চার প্রার্থীর বিরুদ্ধে শাহবাগ থানায় এজাহার দ্বার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এজাহার সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অফিস সহায়ক (গ্রেড-২০) পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০৭ জনের মধ্য থেকে ২৪, ২৫, ২৭ ও ২৮ জুন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় চারজন প্রার্থী নিজে উপস্থিত না হয়ে তাদের স্থলে অন্য ব্যক্তিকে পাঠান বলে অভিযোগ ওঠে।

অভিযুক্তরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আবদুল আলিম, সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির।

রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত ৬ জুলাই প্রকাশিত চূড়ান্ত ফলাফলে ২০ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়। পরে ১৯ জুলাই বাংলাদেশ সচিবালয়ে যোগদানের সময় সংশ্লিষ্ট চার প্রার্থীর পরিবর্তে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তিদের উপস্থিত হতে বলা হলে তাদের চেহারা ও পরিচয়ের সঙ্গে রেকর্ডে থাকা তথ্যের অমিল ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে তারা মৌখিক পরীক্ষা না দিয়ে অন্যদের দিয়ে পাঠিয়েছিলেন। আজকে তারা চাকরিতে যোগ দিতে আসেন।

এ ঘটনায় সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাহবাগ থানায় এজাহার দায়ের করা হয়েছে। এজাহারে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

মামলা দায়েরের পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা