হোম > জাতীয়

জুলাইযোদ্ধা শফিকুল ইসলামের ইন্তেকালে জামায়াত আমিরের শোক

স্টাফ রিপোর্টার

ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

জুলাই যোদ্ধা শফিকুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।

বুধবার গণমাধ্যমে পাঠানো শোক বিবৃতিতে তিনি বলেন, ৩০ ডিসেম্বর অন্যতম জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালে করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।

তিনি আরো বলেন, এখনো বহু জুলাই যোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- শফিকুল ইসলাম তাদেরই একজন। জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আল্লাহ তাআলা তার ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে তাকে শহীদ হিসেবে কবুল করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সূত্রমতে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আহত শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই আন্দোলনের দেড় বছর পর তার মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহের হলুয়াঘাটে।

শাহবাগ থানায় সাংবাদিকরা: মামলা নিতে গড়িমসি, ৬ ঘণ্টা ধরে আত্মগোপনে ওসি

সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএস-এর তীব্র নিন্দা ও উদ্বেগ

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন ফকির মাহবুব আনাম

সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর

সেন্টমার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল থাকছে

খাল খননের মাধ্যমে কৃষকদের সেচ ব্যবস্থার উন্নয়ন হবে: সংস্কৃতিমন্ত্রী

অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় নির্বাচন মনে রাখার মতো হবে: এ্যানি