হোম > জাতীয়

শান্তিপূর্ণ পূজা উদযাপনে সরকারের প্রতি ‘পূজা উদযাপন ফ্রন্টে’র কৃতজ্ঞতা

স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সরকারি ছুটি বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। এজন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কৃতজ্ঞতা জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য।

তিনি বলেন, এবার সারা দেশে অভূতপূর্ব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। কোনো ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ছাড়া উৎসব সম্পন্ন হওয়াকে দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করে সংগঠনটি।

তিনি আরো বলেন,সরকারের সময়োপযোগী উদ্যোগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতায় পূজামণ্ডপগুলোতে সঠিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বিত নিরাপত্তা-ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং গোয়েন্দা নজরদারির কারণে সনাতন ধর্মাবলম্বীরা নিশ্চিন্তে ও স্বস্তির সঙ্গে উৎসবে অংশ নিতে পেরেছেন।

সংগঠনটির মতে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বৃদ্ধি এবং ছুটি বাড়ানোর উদ্যোগ উৎসব উদযাপনে বিশেষ ভূমিকা রেখেছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) সাধারণ সম্পাদক সুমন কুমার রায় বলেন, এবারের দুর্গাপূজায় নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখায় সরকারের সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হচ্ছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জ্যেষ্ঠ সহসভাপতি রমেশ দত্তসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

রিয়াদ-দাম্মাম রুটে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট স্থগিত

সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশিদের গুলি করে মারার হুমকি বিজেপি বিধায়কের

জাপান সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হেফাজত নেতা

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা বিতর্কের মধ্যেই এনসিটিবি কর্মকর্তাকে বদলি

দেশ গড়তে তরুণদের মানসিক সুস্থতা জরুরি: চিফ হুইপ

১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন কতজন

প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না

বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী