হোম > জাতীয়

নরসিংদীতে চাঁদার জন্য সাংবাদিকদের পিকনিক বাসে হামলা, আহত ১০

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে ‘ড্রিম হলিডে পার্ক’ নামক একটি অবকাশ যাপন কেন্দ্রের সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পিকনিক বাসে চাঁদা চেয়ে হামলা করেছে একদল সন্ত্রাসী। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয়জন রক্তাক্ত হয়েছেন। আক্রান্ত সাংবাদিকরা বাংলাদেশ ক্রাইম রিপোর্টাার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সদস্য। ক্র্যাব এর পক্ষ তেকে ফ্যামিলি ডে উদযাপন করার জন্যে ওই পার্কে সকালে ঢাকার সেগুনবাগিচার ক্র্যাব কার্যালয় চত্ত্বর থেকে গিয়েছিলেন সাংবাদিকরা। হামলার আকস্মিকতায় গাড়িতে থাকা নারী ও শিশুদের জন্য বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে পিকনিক শেষে সাংবাদিকরা ঢাকায় ফেরার পথে পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

আক্রান্ত ক্র্যাব সদস্যরা জানান, বার্ষিক ফ্যামিলি ডে উদযাপনে ক্র্যাবের ৩০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সোমবার সকালে ড্রিম হলিডে পার্কে যান। পার্কের বিপরীতে একটি খালি জায়গায় তাদের বহনকারী কিছু বাস পার্কিং করা হয়। পার্কে দিনভর আনন্দ উৎসব শেষে বিকেলে তারা ঢাকায় ফিরতে বাসে ওঠেন। তখন স্থানীয় একদল সন্ত্রাসী কিছু বাস আটকে চাঁদা দাবি করে। সাংবাদিকরা তাদের বোঝানোর চেষ্টা করলে ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে।

এতে নারী-শিশুসহ বাসে থাকা যাত্রীরা ভয়-আতঙ্কে কান্না-চিৎকার শুরু করেন। হামলায় সাংবাদিক ফয়েজ, সাংবাদিক শাহেদ, সাংবাদিক মহসিনসহ প্রায় ১০ জন আহত হন। তবে সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তখনই সেখানে গিয়ে দুজনকে আটক করে।

সাংবাদিকরা আরো জানান, ক্র্যাব সদস্য শাহেদ বেশ কয়েক বছর আগে টঙ্গী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাসের পর মাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একসময় তার মাথার খুলি ফ্রিজে রেখে পরে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। সেই মাথায় তাকে বারবার আঘাত করে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের তাদের হাতে রড ছিল, বাসে আগুন দিয়ে সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। মদ্যপ অবস্থায় যা-তা ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়।

নীলসাগর এক্সপ্রেসের দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও চালক বরখাস্ত

জাতীয় ঈদগাহে ছাতা-জায়নামাজ নেওয়া যাবে, যেসব বস্তু নিষিদ্ধ

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে বহু-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক

যমুনায় নয়, গুলশানের নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

জাতীয় ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন, একসঙ্গে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঈদের আগে স্বর্ণের দামে বড় পতন

নারীরা এখন পার্লারমুখী