হোম > জাতীয়

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেশি করে গাছ লাগাতে হবে: আমিনুল হক

আমার দেশ অনলাইন

রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

দেশের ক্রমবর্ধমান প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, টেকসই সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে অধিকসংখ্যক গাছ লাগানোর জন্য আহ্বান জানান।

তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, গভর্নিং বডির সদস্যবৃন্দ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মোস্তফা কামাল খোশনবীশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. খালেকুজ্জামান জুয়েল।

এছাড়া এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ জিয়া মহিলা কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা কর্মসূচিতে অংশ নেন।

এমএমআর

ডিজিটালাইজেশন নিশ্চিত করলেই দুর্নীতি নির্মূল সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আইজিপির সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান

আমার দেশ-এর হেড অব অনলাইনের ভগ্নিপতির ইন্তেকাল

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্য পুনরুজ্জীবিত করবে: মঈন খান

শতভাগ ডিজিটালাইজেশন হলে দেশ থেকে দুর্নীতি নির্মূল করা সম্ভব: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশের শীর্ষ ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

জনস্বার্থ ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল করতে হবে

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ