হোম > জাতীয়

‘ভারতের মুখের ওপর এমন জবাব এই প্রথম’

আমার দেশ অনলাইন

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না—এমন অবস্থানকে স্বাগত জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান।

রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শেখ হাসিনা আর শহীদ ওসমান হাদির খুনিদের ফেরত না দিলে তারেক রহমান ভারত যাবেন না। ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে করতে দেখলাম।

সাদিকুর রহমান খান ওই পোস্টে আরও লেখেন, আজ বাংলাদেশ শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই জেতেনি, বরং বাংলাদেশ আজ তার সার্বভৌমত্বের পথেও এক ধাপ দিয়ে ফেলেছে।

তিনি লেখেন, তেল, গ্যাস, সংস্কার বা দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনা করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু দিল্লির চোখ রাঙানি আর বদমায়েশি উপেক্ষা করে সিনা টান করে, চোখে চোখ রেখে কথা বলা, এই সাহসের জন্য এই সরকারকে ধন্যবাদ।

সাদিকুর রহমান খান আরও লেখেন, দেশের প্রশ্নে আমাদের মত, দ্বিমত, শতমত থাকুক। কিন্তু আওয়ামী লীগ, হাসিনা আর দিল্লির প্রশ্নে এক মুহূর্তের জন্যও আমাদের আলাদা হওয়ার উপায় নেই।

তিনি বলেন, দিল্লি না ঢাকা? প্রশ্নের জবাব জুলাইতে বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছে। মানুষের কণ্ঠের সেই প্রতিধ্বনি সরকারের আজকের বিবৃতিতে দেখতে পাওয়া বিশাল আনন্দের। ১৭ বছরের পরাধীনতার পর স্বাধীনতার আনন্দ বুঝি এমন তীব্রই হয়!

‘ক্রসফায়ারে’ জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে সুখবর দিল সৌদিয়া এয়ারলাইন্স

আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক

কম্বোডিয়ায় জিম্মি করে নির্যাতন, মুক্তিপণ দিয়ে ফিরলেন দুই বাংলাদেশি; গ্রেপ্তার ২

পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা কাণ্ডে ১০ কর্মকর্তা বদলি

চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের রুশ বাহিনীতে পাচার: জাতিসংঘ

আয়োডিনযুক্ত লবণের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর তাগিদ

ভোরেই আঘাত হানবে ‘অর্ণব’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

স্ত্রীর গলার চেইন দেখে লাশ শনাক্ত করলেন স্বামী

আইজিপির বক্তব্যের পক্ষে সাফাই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের