হোম > জাতীয়

শ্রমিকদের সার্বিক কল্যাণে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর উদ্যোগ প্রশংসনীয়

শ্রম উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের সার্বিক কল্যাণে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর আর্থিক সহায়তার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই আর্থিক সহায়তা প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার নিজ দপ্তরে শ্রমিকদের কল্যাণে গঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাৎসরিক লভ্যাংশের চেক হস্তান্তর করেছে রবি আজিয়াটা পিএলসি। প্রতিষ্ঠানটি বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী তাদের বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে ০৬ কোটি ১৪ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকার চেক প্রদান করে। উপদেষ্টার কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন রবি আজিয়াটা পিএলসির হেড অব রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স মোহাম্মদ রবিউল আলম এবং পরিচালক, পাবলিক অ্যাফেয়ার্স ও সাসটেইনেবিলিটি শরিফ শাহ জামাল রাজ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, এই অর্থ দুস্থ ও মৃত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং জরুরি চিকিৎসা সেবা প্রদানে ব্যবহার করা হবে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান উপস্থিত ছিলেন।

হামের উপসর্গে আরো ৬ শিশুর প্রাণহানি, নতুন আক্রান্ত ১২৩১

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসে যুক্ত হলেন তিন আলেম

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে

যুক্তরাষ্ট্র-ইউরোপের চেয়ে অর্ধেকেরও কম খরচে মিলছে চীনের জে-১০ যুদ্ধবিমান

‘ফুটপাতে ফের বসলে প্রয়োজনে গ্রেপ্তার’

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সাক্ষাৎ

নবম-দশম ওয়েজ বোর্ড একসঙ্গে বাস্তবায়ন হবে

সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার