হোম > জাতীয়

কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ১০ জনুয়ারি। বুধবার দুপুরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী— মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

ড. মো. ওসমান ফারুকের পদত্যাগের ফলে আসটি শূন্য হয়। শূন্য হওয়া এ আসনে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের করা হবে।

গত ১৭ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেন। পরে বিকেলে সংসদ অধিবেশনে বিষয়টি অবহিত করেন তিনি।

৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নারী নির্যাতন প্রতিরোধে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার

আবাসন খাতে যোগসাজশে প্রতারণা করা হচ্ছে: টিআইবি

আ.লীগের আমলে গুম-খুনের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ

শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক অবস্থানে আনসার ব্যাটালিয়ন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

গুমের শিকার ২০০ জনের সন্ধান এখনো মেলেনি, সম্মিলিত তদন্ত চলছে

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আকামা সংকট পুঁজি করে সৌদিতে প্রতারণার ফাঁদ