হোম > জাতীয়

সরানো হলো আইএমইডি সচিব কামাল উদ্দিনকে

স্টাফ রিপোর্টার

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব কামাল উদ্দিনকে সরিয়ে ধর্ম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

তার স্থলাভিষিক্ত হয়েছেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক সিরাজুন নূর চৌধুরী।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর অবসরে যান ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক। এরপর থেকে পদটি ফাঁকাই ছিল। এখন সেই দায়িত্ব সামলাতে হবে ১১তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কামাল উদ্দিনকে।

একইদিন আরেক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক সচিব সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক মহলের অব্যাহত সমর্থন প্রয়োজন

হাইকোর্টে জামিন পেলেন বিদিশা

হাজিদের ৫ কোটি টাকা ফেরত দেবে সরকার, কে কত পাবেন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশের আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি

সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন

সংস্কারের অভাবে সড়কে বাড়ছে ভোগান্তি

ইউপি নির্বাচন পরিচালনায় ব্যয় বাড়ছে ২৪৩%