হোম > জাতীয়

এনটিআরসিএ’র অধীনে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ

স্টাফ রিপোর্টার

শিক্ষা মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ প্রক্রিয়া সরাসরি এনটিআরসিএ তত্ত্বাবধানে সম্পন্ন হবে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় একটি কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন দপ্তরের অর্ডিন্যান্সগুলো সংশোধন করা হবে। আগামী সংসদ নির্বাচনের আগেই এটি বাস্তবায়ন করা হবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, গত ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে এক প্রস্তাব পাঠান।

প্রস্তাবে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান, সুপারিনটেনডেন্ট, সহকারী সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএ থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো।

এতে এনটিআরসিএ আইন সংশোধন ও একটি নতুন ধারা ও উপধারা সংযোজন এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথাও বলা হয়। এছাড়া সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়। এবার এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়ার হয়েছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী