হোম > জাতীয়

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে: শামা ওবায়েদ

আমার দেশ অনলাইন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক কোনদিকে যাবে, সে বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ৫ আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একথা বলেন।

তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক উন্নত হোক, সেটা দুই দেশের জনগণ আর সরকার চায় বলেই তিনি বিশ্বাস করেন।

‘কিন্তু ভারতের মাটিতে বসে স্বৈরাচারী, ফ্যাসিবাদী, সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং প্রধান যদি এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম চালিয়ে যেতে থাকে, আর সেটা যদি ভারত সরকার এই মুহূর্তে বন্ধ না করে, তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের মানুষের জন্য একটা উদ্বেগের জায়গা তৈরি করে।’

দুই দেশের মধ্যকার সম্পর্ক বহুমাত্রিক এবং নানা ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘সিদ্ধান্তটা ভারতকে এখন নিতে হবে। তারা স্বৈরাচারী, ফ্যাসিবাদী, সাজাপ্রাপ্তদের বক্তব্য দিতে দিবে কি না এই সিদ্ধান্ত ভারতকে নিতে হবে।’

এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমল গ্যাস সরবরাহ

পুলিশে একসঙ্গে ১৩ কর্মকর্তার বদলি-পদায়ন

বিটিআরসির গণশুনানি: ইন্টারনেট ও কলরেট কমানোর বিষয়ে কাজ চলছে

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা

মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলছে

মানুষের কাছে মানসম্মত টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়ার আহ্বান আইসিটিমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা

বাংলাদেশ-মালয়েশিয়ার পর্যটন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচন, ভোটগ্রহণকালে কোনো প্রচার নয়: সিইসি

দুদকের প্রতি মানুষের যে প্রত্যাশা, তা পূরণ করব