হোম > জাতীয়

বিমান বাহিনীর কর্মকর্তা তাহসিফের লাশে আঘাতের চিহ্ন না থাকলেও নাকে রক্ত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম কে এম তাউসিফ সাউরির (তাহসিফ সাউরি) লাশে কোনো আঘাতের চিহ্ন না পেলেও নাক দিয়ে রক্ত বের হওয়ার কথা উল্লেখ করা হয়েছে পুলিশের করা ময়নাতদন্ত প্রতিবেদনে।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান এই ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করেন।

প্রতিবেদন বলা হয়েছে, তাহসিফ সাউরির উদ্ধার হওয়া লাশ শনাক্ত করেন খালাতো ভাই জহির হাসান। লাশের মাথার চুল কালো, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি। কপাল স্বাভাবিক, মুখমণ্ডল গোলাকার। মুখ ও চোখ বন্ধ। ছোট ছোট কালো দাঁড়ি ও গোঁফ। হাত দুটো মাথার সামনা-সামনি বাঁকা ছিল। নাক দিয়ে রক্ত বের হয়েছে। এছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। শরীরের সব অঙ্গ স্বাভাবিক। পেট ফোলা ছিল। হাতের মুষ্ঠি খোলা পেয়েছেন ময়নাতদন্ত প্রস্তুতকারী কর্মকর্তা।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাউসিফ সাউরির লাশ উদ্ধার করেন টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তার লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আজ দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

পরিবার জানায়, ২৭ অক্টোবর সন্ধ্যায় মায়ের সঙ্গে শপিং শেষ করে বাসায় ফেরেন তাউসিফ সাউরি। কিছু সময় পর এক সহকর্মীর সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হন। ২৮ অক্টোবর শেষ মেসেজ দিয়েছিলেন—আসছি। এরপর আর ফেরেননি সাউরি।

সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

নিখোঁজের পর লাশ, যা বললেন ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের বাবা

বাণিজ্য, বিনিয়োগসহ কর্মসংস্থান খাতে মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৫

এবার এইচএসসির ফল প্রকাশের স্থান পরিবর্তন

এলপি গ্যাসের দাম কয়েক গুণ বাড়ানোর প্রস্তাব

অভিযোগ আছে—অনেক বিচারক দুই-তিন ঘণ্টা আদালত করেন: আইনমন্ত্রী

উপনির্বাচনকে ছোট করে দেখছি না, জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে