হোম > জাতীয়

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

স্টাফ রিপোর্টার

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত স্থগিত থাকবে। এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচী অনুযায়ী ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে।

এসব রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে পূর্বঘোষিত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি। এ পরিপ্রেক্ষিতে, রিয়াদগামী যাত্রীগণ আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরব যাতায়াতের সুযোগ পাবেন।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান

হাসিনাকে সংবর্ধনা দিয়ে ফেরানোর স্বপ্ন দেখছেন যারা, তারা বোকার স্বর্গে

এই মাটিতে আর গুম কখনো ফিরে আসতে পারবে না: তাজুল ইসলাম

রাজধানীর কাঁঠালবাগানের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ভিয়েতনামকে রাষ্ট্রপতির আহ্বান

আবারও সাদপন্থিদের ব্যাপারে সতর্ক করল দেওবন্দ

১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে আ.লীগ

ডিসেম্বর-জানুয়ারি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি

৩০০ ফিটে ডাকাতির ঘটনা ঘটেনি, গুজব না ছড়ানোর আহ্বান ডিএমপির