হোম > জাতীয়

পালানোর সুযোগ নেই, দেশেই আছেন ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামাল

চিফ প্রসিকিউটর

আমার দেশ অনলাইন

ঢাবির সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। ছবি: সংগৃহীত।

জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল দেশেই অবস্থান করছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাকসুদ কামাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন। ফলে তার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

এর এক দিন আগে, ১৬ সেপ্টেম্বর, একই মামলায় মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে অভিযোগটি জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামীম। তবে আনুষ্ঠানিক অভিযোগে থাকা অন্য ব্যক্তিদের নাম-পরিচয় তখন প্রকাশ করা হয়নি।

প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া আভাস অনুযায়ী, অভিযুক্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক এবং সাবেক এক বিচারপতিও থাকতে পারেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী আহত হন। ওই ঘটনায় আসামিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

এমএমআর

গুলশান-বনানীসহ লেকের দূষণ রোধে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

মানবপাচার প্রতিরোধে আইন আরো কার্যকর করার তাগিদ আইনমন্ত্রীর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সাবেক এসএসএফ ডিজি মজিবুরের বিরুদ্ধে দুদকের দুই মামলা, আসামি হচ্ছেন স্ত্রীও

আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক

অডিও ক্লিপ ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা