রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪৩২২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৫টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ৯টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ১১৪টি মোটরসাইকেলসহ মোট ২০১টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ১টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ২১৮টি মোটরসাইকেলসহ মোট ৪৬৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৫টি বাস, ৫৯টি ট্রাক, ৭৪টি কাভার্ডভ্যান, ১৫৩টি সিএনজি ও ২১১টি মোটরসাইকেলসহ মোট ৭৩২টি মামলা হয়েছে।
অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৬টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৪১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৯টি বাস, ২১টি ট্রাক, ৫৯টি কাভার্ডভ্যান, ১০০টি সিএনজি ও ৫২৬টি মোটরসাইকেলসহ মোট ৮৭০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫০টি বাস, ১৬টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ১৪০টি সিএনজি ও ৩১৩টি মোটরসাইকেলসহ মোট ৭৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪০টি বাস, ১৬টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ১৫৭টি সিএনজি ও ৩৫২টি মোটরসাইকেলসহ মোট ৯৩৬টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ৮০৮টি গাড়ি ডাম্পিং ও ৮০৯টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।