হোম > জাতীয়

হজের বর্ধিত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

হজযাত্রীদের জন্য আগামী বছর বর্ধিত কোটা পেয়েছে বাংলাদেশ। বর্ধিত কোটা ও সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে শূন্য থাকা কোটায় হজযাত্রী নিবন্ধন করা যাবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় বুধবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, তাদের অনুরোধের পর সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা বাড়িয়েছে। বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন কার্যক্রম চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

২০২৭ সালের জন্য হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ হয় গত ২৬ সেপ্টেম্বর। আগামী বছরের জন্য বাংলাদেশের হজযাত্রী কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। মন্ত্রণালয়টি বলেছে, বর্ধিত বা অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিতে হবে।

সাইবার আইনে নাগরিককে নয়, ক্ষমতাসীন দলকে সুরক্ষা দেওয়া হচ্ছে: নুর খান লিটন

সরকারি চাকরিতে নিয়োগের সুযোগসহ ৪ দফা দাবি হোমিওপ্যাথিক চিকিৎসকদের

বর্তমানে ঢাকায় যানবাহনের গতি ঘণ্টায় ১১ কিমি, স্বৈরাচারের সময় ছিল ৪ কিমি: প্রধানমন্ত্রী

প্রায় বিনামূল্যে ১০ হাজার কর্মী যাচ্ছে মালয়েশিয়ায়: সংসদে প্রধানমন্ত্রী

মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পাঁচ নেতা গ্রেপ্তার

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ১১০৩ জনের চাহিদাপত্র পেল বোয়েসেল

ঢামেকে এক কারাবন্দির মৃত্যু

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী-পরিচ্ছন্নতাকর্মী দেবে সরকার: ববি হাজ্জাজ

আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও আমি প্রস্তুত: ধর্মমন্ত্রী